সোমেন মন্ডল, রাজশাহী প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছেন রাজশাহীর
বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থীরা নিরাপদ সড়ক চাই আন্দোলন পেক্ষিতে সড়ক পরিবহন আইন ২০১৮ মন্ত্রীসভায়
অনুমোদন করায় রাজশাহী বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ
হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালীর
আয়োজন করেন।
মঙ্গলবার দুপুরে র্যালীটি বঙ্গবন্ধু কলেজ থেকে বের
হয়ে ভদ্রামোড় হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক পদিক্ষণ করে।
বঙ্গবন্ধু কলেজের প্রথম বর্ষের ছাত্রী মিষ্টি সরকার বলেন আমরা খুব আনন্দীত। মাননীয় প্রধান মন্ত্রী
শেখ হাসিনা ছাত্র-ছাত্রীদের কথা মাথাই রেখে যে সিদ্ধান্ত নিয়েছে তার জন্য তাকে হাজার
হাজার সালাম।
র্যালিটি বঙ্গবন্ধু
কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, সামাজিক বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ওয়াহিদা সুলতানা,
জনসংযোগ বিভাগের পরিচালক মাসুদ রানাসহ কলেজের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। তারা প্রধানমন্ত্রীর
সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তা কার্যকর করার আহ্বান ও বঙ্গবন্ধু কলেজে আসার আগমণ জানান।

