মেহের আমজাদ,মেহেরপুর -
মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের উদ্যোগে মেহেরপুরের পুলিশ সুপার মোঃ আনিছুর রহমানকে বিদায় সংবর্ধনা জানান হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় জেলা জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যালয়ে বিদায় সংবর্ধনা জানান হয়। জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান। জেলা ট্রাক মালিক গ্রুপের ক্রীড়া সম্পাদক সাফুয়ান আহমেদ রুপকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্ব্গাত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, জেলা ট্রাক মালিক গ্রুপের সহসভাপতি এসকেন আলী ও হাফিজুর রহমান, নির্বাহী সদস্য মিলন প্রমুখ। এর আগে অতিথিবৃন্দ অনুষ্ঠানে পৌঁছালে তাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এছাড়া অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার মোঃ আনিছুর রহমানকে ক্রেস্ট প্রদান ও কোর্ট পিন পরিয়ে দেওয়া হয়। পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান তার বক্তব্যে বলেন- কাজ করার ইচ্ছা থাকলে যে কোন জায়গায় গিয়ে কাজ করা যায়। আমার ভাল কাজ করার ইচ্ছা আছে। তাই আমি রাজশাহীর সারদা পুলিশ ট্রেনিং ইনন্স্যুটিটিউটে গিয়েও ভাল কাজ করার চেষ্টা করব। সেখানে আমি বিভিন্ন এলাকা থেকে আসা ভাল মানুষদের সাথে মিশতে পারব। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, জেলা ট্রাক মালিক গ্রুপের সদস্য তারভির আহমেদ রানা, আমিনুল ইসলাম, মহাব্বত আলী সহ জেলা ট্রাক মালিক গ্রুপের সদস্যবৃন্দ।
