মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে সংস্থার কম্পিউটার প্রশিক্ষণ রুমে বঙ্গমাতা ফজিলাতুন নেছার ৮৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করা হয়। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে ওই আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়াম্যান জেলা পরিষদের সদস্য শামীম আরা হীরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী লতিফন নেছা লতা, জেলা জাতীয় মহিলা সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য রোকসানা কামাল রুনু, আমেনা খাতুন, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা হাফিজুর রহমান, কম্পিউটার প্রশিক্ষক একেএম শফিউল আযম প্রমুখ। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

