হারুন অর রশিদ দোয়ারাবাজার প্রতিনিধিঃএক মাসের ব্যবধানে সড়ক দূর্ঘটনায় দোয়ারাবাজার উপজেলায় দুটি পরিবার মানুষ শুন্য। গত মাসে উপজেলার নরসিং পুর ইউনিয়নে বর যাত্রী সহ ৮ জন নিহত হওয়ার ১ মাসের মাথায় দ্বিতীয় ট্রাজেডি। সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের গিরিশ নগর গ্রামের মুক্তিযোদ্ধা সাহাব উদ্দির পরিবারের ৫ জন নিহত আহত।
২০ আগষ্ট সোমবার রাত ১১ ঘটিকার সময়, নরসিংদী জেলার বেলাবো উপজেলার দারিয়া কান্দি নামক স্থানে বাস ও লেগুনার মুখোমুখী সংর্ঘষে দূর্ঘটনা ঘটে। ঘটনা স্থলেই ১২ জন নিহত হয়। এর মধ্যে দোয়ারাবসজার উপজেলার একই পরিবারে ৫ জন নিহত। তাদেরই নিকট আত্বিয়, ছাতক উপজেলার নিহত ১ জন সহ মোট ৬ জন সুনামগঞ্জ জেলার।
এরা হলেন , ১. মনোয়ার হোসেন (১৯) পিতা নাজিম উদ্দিন, ২. শাহিন মিয়া (১৭) পিতা কাসু মিয়, ৩. সুজন মিয়া (২২) পিতা কাজিল হক, ৪. সাবিনা আক্তার (১৯) স্বামী নিহত সুজন মিয়া, ৫. সুমন মিয়া( ২০) পিতা তাজুল ইসলাম, এরা হল দোয়ারাবাজার উপজেলার মুক্তিযোদ্ধা সাহাব উদ্দির পরিবারের লোক জন। ছাতক উপজেলার নিহত ৬.আপ্তাব উদ্দিন বরকাপন ইউপির খমজিন পুর গ্রামের।
জানা যায় তারা নরসিংদী জেলার কাদের মোল্লা গ্রুপ কম্পানিতে কাজ করত। সেখান থেকে ঈদের ছুটিতে বাড়িতে আসার পথে সড়ক দূর্ঘটনা ১২ জন নিহত হয়। সাবিনা আক্তারের বাবার বাড়ি নরসিংদী হওয়ায় তাকে সেখানেই দাফন করা হয়। পরে বাকি ৪ জনকে তাদের গ্রামের বাড়ি গিরিশ নগরে ২১ আগষ্ট মঙ্গলবার বিকাল ৬ ঘটিকায় উপজেলা ভারপাপ্ত নির্বাহী কর্মকর্তা ও এলাকার হাজার হাজার মানুষের উপস্থিতিতে দাফন সম্পুন্ন হয়।



