নাহিদ হোসেন নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে গোধড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দুঃস্থ্য অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে গোধড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মিজানুর রহমানের সভাপতি উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন সহ-সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ সম্পাদক বাচ্চু, প্রচার সম্পাদক তানভীর আহম্মেদ অন্তরসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানে এলাকার শতাধিক দরিদ্রের মাঝে সমাজকল্যাণ পরিষদ ও গোধড়া গ্রামের অধিবাসী ট্রাফিক ইনস্পেক্টর আবেদ আলীর আর্থিক সহযোগীতায় ঈদ সামগ্রী হিসেবে চিনি, সেমাই ও আটা বিতরন করা হয়।

