আবু মুসা বড়াইগ্রাম প্রতিনিধি-নাটোরের বড়াইগ্রামে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে মনোয়ারা (৫০) নামে এক মহিলা নিহত হয়েছে। নিহত মনোয়ারা রাজশাহী মোহনপুর উপজেলার পোল্লাপুরি গ্রামের আলিমুদ্দিনের স্ত্রী ও ঢাকার একটি টেক্সটাইল মিলের কম্পিউটার অপারেটর। এসময় আহত হয়েছে আরো অন্তত্য ৪০ জন। মঙ্গলার দুপুর ৩ টায় বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের উপজেলার রয়না তেল পাম্প এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সোহাগ পরিবহন ঢাকা মেট্রো ব ১৪-৭৩৫৩ যাত্রীবাহী বাস রয়না তেলপাম্প এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কায় লেগে খাদে পরে যায়। এতে ঘটনাস্থলে ১ জন মহিলা নিহত হয়।আহত হয় ৪৫ জন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

