মির্জাপুরে ঈদ উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ২৪, ২০১৮

মির্জাপুরে ঈদ উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত !

মোঃ মাজহারুল ইসলাম শিপলু, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়ন ৮ ও ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে টাকিয়া কদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে টুর্নামেন্টের পূর্ব মূহুর্তে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনাসভায় উপজেলা আ.লীগের সদস্য মোঃ মান্নান সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন, হংকং আ.লীগের সভাপতি ও মির্জাপুর উপজেলা আ.লীগের সহ-সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ লিটন।

সে সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শিপলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবিদ হোসেন শান্ত, স্থানীয় সাংসদ সদস্য আলহাজ্ব একাব্বর হোসেন এম.পি পুত্র তাহরিম হোসেন সিমান্ত, তরফপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম সিকদার, ৮নং ওয়ার্ড ইউপি মেম্বার শফিকুল ইসলাম, ৯নং ওয়ার্ড ইউপি (সাবেক) মেম্বার সাখাওয়াত হোসেন শুকুর, তরফপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শামছুল আলম, লতিফপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি হাসমত আলী, তরফপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ।

সে সময় অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, তরফপুর ইউনয়িন ছাত্রলীগের  (সাবেক) সভাপতি জাকির হোসেন ভূইয়া।

এরপর শুরু হয় প্রীতি ফুটবল ম্যাচ। এ খেলায় অংশ গ্রহণ করেন, ৮নং ওয়ার্ড বনাম ৯নং ওয়ার্ড ছাত্রলীগ। ৭০মিনিটের এ দূর্দান্ত ম্যাচের প্রথমার্ধের ৩৫ মিনিটের খেলায় ৯নং ওয়ার্ড ছাত্রলীগ ৮নং ওয়ার্ড ছাত্রলীগ দলকে ২ গোল করে এগিয়ে যায় তবে প্রথমার্ধে আর কোনো পক্ষ থেকেই গোল হয়নি। কিন্তু দ্বিতীয়ার্ধের সময় টুকুও একটুও বিফলে যেতে দেয়নি ৮নং ওয়ার্ড ছাত্রলীগ দল। দ্বিতীয়ার্ধের প্রথম পর্যায়েই একটি গোল করে ৮নং ওয়ার্ড ছাত্রলীগ দল। পর্যায়ক্রমে আরও দুইটি গোল করে ০১ গোলে এগিয়ে যায় ৮নং ওয়ার্ড ছাত্রলীগ দল। এবং আর কোনো পক্ষই গোল না দিতে পারলে ৮নং ওয়ার্ড ছাত্রলীগ ০৩ - ০২ গোলে হারিয়ে খেলায় বিজয় নিশ্চিত করে ৮নং ওয়ার্ড ছাত্রলীগ দল।
খেলা শেষে বিজয়ীদের মাঝে ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন তুলে দেন আগত অতিথিবৃন্দ|

Post Top Ad

Responsive Ads Here