মেহের আমজাদ,মেহেরপুর-সামাজিক গ্রুপ “বাড়ি মেহেরপুর”এর আয়োজনে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে মেহেরপর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে (হাইস্কুল মাঠে) অনুষ্ঠিত বিবাহিত ও অবিবাহিতদের মধ্যকার খেলায় ১-০ গোলে বিজয়ী হয়েছেন বিবাহিতরা।
বৈরী আবহাওয়ার মধ্যে বৃষ্টিকে উপেক্ষা করে তুমুল প্রতিদ্বন্দিতার এক পর্যায়ে বিবাহিতদের পক্ষে একমাত্র গোলটি করেন আয়ুব আলী। খেলা শেষে অবসর প্রাপ্ত শিক্ষক ও প্রবীন ফুটবল খেলোয়াড় আব্দুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উভয় দলের মধ্যে ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এ্যডঃ এম.এম রুস্তম আলী ও তার সহধর্মীনি, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, মোঃ ইমাজউদ্দীন। এ সময় “বাড়ি মেহেরপুর”এর পরিচালনা কমিটির প্রধান এ্যাডমিন এ্যাডঃ এম.এম নুরুজ্জামান বাবু,মোডারেটর ইসমাত ফারিয়া তিশা,প্রদীপ খাঁন,জুলি হাসান,রুমি খাঁন এবং অন্যান্যের মধ্যে কামরুজ্জামান সোহেল,এ্যাডঃ মিজানুর রহমান,এ্যাডঃ মনোয়ারুল ইসলাম, হুমায়ুন স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রীতি ফুটবল ম্যাচে বিবাহিতদের পক্ষে খেলার নেতৃত্ব দেন সাজ্জাদুল আনাম ও অবিবাহিতদের পক্ষে খেলার নেতৃত্ব দেন এম.এ মাবুদ এবং প্রীতি ফুটবল ম্যাচটির ধারাভাষ্য প্রদান করেন সাংবাদিক মেহের আমজাদ।

