মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের গনসংযোগ ও ঈদের শুভেচ্ছা বিনিময় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ২৫, ২০১৮

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের গনসংযোগ ও ঈদের শুভেচ্ছা বিনিময়

মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন গনসংযোগ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। 

বৈরী আবহাওয়ার মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে গতকাল বৃহস্পতিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ময়ামারি গ্রামে ও কোলার মোড়ে স্থানীয় জনগনের মাঝে সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় আমঝুপি ইউপি চেয়রম্যান বোরহানউদ্দিন আহম্মেদ চুুন্নু,আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান,জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন,জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি একে কুতুব সহ স্থানীয় নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here