কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম : মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে বীর মুক্তিযোদ্ধা, বরেণ্য সাহিত্যিক ও লেখিকা বর্তমানে গুরুতর অসুস্থ রমা চৌধুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে আজ শনিবার (২৫ আগস্ট) দুপুর ২টায় দেখতে গেলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপ দপ্তর সম্পাদক বিজয় বড়ুয়া, সাতকানিয়া পৌরসভার মেয়র, দক্ষিণজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কবি মোঃ জোবায়ের, আশিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম.এ.হাশেম, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, লেখক আলাউদ্দিন খোকন, দক্ষিণজেলা স্বেচ্ছাসেবকলীগনেতা সনাতন চক্রবর্তী বিজয়, জগৎজ্যোতি বড়ুয়া, মোঃ আলাউদ্দীন, মোস্তাক আহমদ সিকদার, দক্ষিণজেলা ছাত্রলীগনেতা মঞ্জুর আলম, সেবিকা মিনারানী শর্মা প্রমুখ। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এম.পি এর পরামর্শক্রমে উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া মুক্তিযোদ্ধা ও লেখিকা অসুস্থ রমা চৌধুরীর যথাযথ চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এছাড়া এই মহিয়সী রমা চৌধুরীর চিকিৎসা সহ সার্বিক বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা প্রদানের যাবতীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য লেখিকা রমা চৌধুরী দীর্ঘ ৮ মাস চট্টগ্রাম মেডিকেল কলেজে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ৫ম তলার ২৯নং ওয়ার্ডের ২৩ নং কেবিনে চিকিৎসাধীন রয়েছে।

