মোস্তাফিজুর রহমান ,গোবিন্দগঞ্জ গাইবান্ধা- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে “মায়ের দুধপান ,সুস্থ্য জীবনের বুনিয়াদ“ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব দুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে । এ উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন স্বারাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য উপজেলা আওয়ামীলিগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি মহোদয় ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আক্তারা বেগম (রুপা) , আর এম ও ডাঃ গোলাম রাশেদ, ডাঃ সানজিদা শারমিন , ডাঃ রিয়াদ ও ডাঃ সাখোয়াত হোসন ।
পরিসংখ্যানবীদ সৈয়দ শরিফুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ । পরে প্রধান অতিথী ডিএসএফ ফান্ডের অর্থের কার্ড বিতরন করেন ।

