মেহেরপুরে কোরবানি ও পশু বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ১৩, ২০১৮

মেহেরপুরে কোরবানি ও পশু বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর -

মেহেরপুরে কোরবানি ও পশু বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় মেহেরপুর জেলার সকল উপজেলা,পৌরসভা এবং ইউনিয়ন পরিষদসমূহের নির্দিষ্ট স্থানে কোরবানি জবেহকরন ও দ্রত পশু বর্জ্য অপসারনের সিদ্ধান্ত নেয়া হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান,অতিরিক্ত জেলা প্রশসাক তৌফিকুর রহমান,মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিকুল আলম,বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মোঃ শাহ্জামান,কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা,আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম,মোনাখালি ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান প্রমূখ। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন. এবার প্রায় ৩৫ টি পয়েন্টে পশু কোরবানির ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ লক্ষে ব্যাপক প্রচারের কার্যক্রম চলছে। বিশেষ করে পৌরসভার তত্বাবধানে আশা করা যায় ভাল ভাবেই এই কার্যক্রম সমাপ্ত হবে। 

Post Top Ad

Responsive Ads Here