আবু মুসা বড়াইগ্রাম প্রতিনিধি-
বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রাণ পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে সড়ক পার হওয়ার সময় বাস চাপায় নিহত হয়েছেন মান্নান আহম্মেদ (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী।
সোমবার বিকাল ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মান্নান পাবনার চাটমোহরের আজিমউদ্দিনের ছেলে ও নাটোর পল্লী বিদ্যুত ২ বনপাড়া পল্লী বিদ্যুত সমিতির একজন মিটার রিডার।বনপাড়া হাইওয়ে থানার এসআই তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক বাস ঈশ্বরদী এক্সপ্রেস আটক করা হয়েছে।

