মুজিবনগরে সংসদ সদস্য ফরহাদ হোসেনের ঈদের শুভেচ্ছা বিনিময় ও গনসংযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ২৫, ২০১৮

মুজিবনগরে সংসদ সদস্য ফরহাদ হোসেনের ঈদের শুভেচ্ছা বিনিময় ও গনসংযোগ

মেহের আমজাদ,মেহেরপুর ঈদের শুভেচ্ছা বিনিময় ও গনসংযোগ করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন।

 গতকাল শুক্রবার বিকালে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন ঈদের শুভেচ্ছা বিনিময় ও গনসংযোগ করেন। এ  সময় জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আকবর জালাল, মোনাখালী ইউনিয়ন আওয়ামীলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মিয়ারুল ইসলাম,জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি একে কুতুব, ইয়াং বাংলা ফিউচার লিডারশীপের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম সহ স্থানীয় নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here