মেহেরপুরে ফ্রেন্ডস ফাউন্ডেশন-এর সাধারণ সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ২৫, ২০১৮

মেহেরপুরে ফ্রেন্ডস ফাউন্ডেশন-এর সাধারণ সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুরে ফ্রেন্ডস্ ফাউন্ডেশন-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ.এল.এম জিয়াউল হক ফ্রেন্ডস্ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ-এর নবনির্মিত ভবনে ফ্রেন্ডস্ ফাউন্ডেশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

ফ্রেন্ডস্ ফাউন্ডেশন-এর সভাপতি এ.এল.এম জিয়াউল হকের সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন ফ্রেন্ডস্ ফাউন্ডেশন-এর সাধারণ সম্পাদক অধ্যাপক হাসানুজ্জামান মালেক,সহ-সভাপতি শাহাজাদ উদ্দিন,এ্যাডঃ মিয়াজান আলী,এ্যাডঃ পল্লব ভট্টাচার্য, কুদরত-ই খোদা প্রমুখ। সভায় সর্ব সম্মতি ক্রমে এ.এল.এম জিয়াউল হককে সভাপতি ও অধ্যাপক হাসানুজ্জামান মালেককে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সেই সাথে এ দিন সাধারণ সভায় এ.এল.এম জিয়াউল হককে চেয়ারম্যান করে ৭ সদস্য বিশিষ্ট পরিচালক মন্ডলীর সমন্বয়ে যাত্রা শুরু করেছে ফ্রেন্ডস্ ফাউন্ডেশন ট্রাস্ট ।

Post Top Ad

Responsive Ads Here