রাঙামাটিতে হোটেলে তল্লাশি চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ২৫, ২০১৮

রাঙামাটিতে হোটেলে তল্লাশি চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের একটি আবাসিক হোটেলে তল্লাশি চালিয়ে ৩জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে রাঙামাটি কোতয়ালী থানার ডিবি পুলিশ। আটকৃতরা হলেন, সুমিরন চাকমা (৩৫), সাগর দে (২৪), এবং মোঃ খুরশেদ আলম। 


শুক্রবার দুপুরে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় হোটেল আনিকা নামক একটি আবাসিক হোটেল থেকে রাঙামাটি কোতয়ারী থানার এ,এসআই আহাছানুজ্জামান ডিবি পুলিশ’র নেতৃত্বে ও স্থানীদের সহযোগিতায় এসব মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। 

আটকের সময় পুলিশ জানায়, আমরা গোপন সংবাদের ভিত্তিতে এই হোটেলে রেইট করি এবং তল্লাশি চালিয়ে হাতেনাতে তাদের কাছ থেকে ১৫পিচ ইয়ারাসহ অন্যান্য সরঞ্জামদী উদ্ধার করি। আটকৃতরা সবাই রাঙামাটির বাহিরের বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদক আইনের মামলা করা হবে। 

আটককৃত চট্রগ্রাম বিভিন্ন হোটেলের ষ্টাফ। তিন চার মাস ধরে তারা রাঙামাটিতে অবস্থান করছে এবং মাদক ব্যবসা করে যাচ্ছিল বলেও জানায় পুলিশ।

Post Top Ad

Responsive Ads Here