পুলিশ সুপার আনিছুর রহমানকে মেহেরপুর পৌরসভার বিদায় সংবর্ধনা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ০৭, ২০১৮

পুলিশ সুপার আনিছুর রহমানকে মেহেরপুর পৌরসভার বিদায় সংবর্ধনা

মেহের আমজাদ,মেহেরপুর 
মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে মেহেরপুর পৌরসভা।পুলিশ সুপার আনিছুর রহমান মেহেরপুর থেকে অন্যত্র বদলি হওয়ায় তাঁকে গতকাল সোমবার বিকালে মেহেরপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
এ সময় পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, মেহেরপুর ছোট জেলা হলেও এখানে চাকরী করতে পেরে নিজের্কে গর্ববোধ করি। স্বাধীনতার তীর্থ স্থান মেহেরপুরের মানুষের ভালবাসায় নিজেকে সিক্ত করতে পেরেছি। চাকরীর সুবাদে দেশের বিভিন্ন স্থানে কাজ করতে হবে, তবে মেহেরপুরের মানুষের এই ভালবাসা খুব মিস করবো।
পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনিছুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম,শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, মেহেরপুর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মনিরুজ্জামান দিপু, পৌরসভার টি এল সি সি’র সদস্য নুরুল আহমেদ, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন। দেশ সেরা বিতার্কিক ফাতেমা ফারজানা নির্জনার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, সচিব তফিকুল আলম প্রমুখ। অনুষ্ঠানে পুলিশ সুপারকে পৌরসভার পক্ষ থেকে উপহার সামগ্রি প্রদান করা হয়।

Post Top Ad

Responsive Ads Here