ভারত ও টাঙ্গাইল জেলা ক্রিকেট দলের সাথে প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা শুরু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ০১, ২০১৮

ভারত ও টাঙ্গাইল জেলা ক্রিকেট দলের সাথে প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা শুরু

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
ভারতের কলকাতা বনগাঁ ক্রিকেট এসোসিয়েশনের সাথে টাঙ্গাইল জেলা ক্রিকেট দলের এক প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা বুধবার থেকে টাঙ্গাইল স্টেডিয়ামে শুরু হয়েছে।
টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রীতি ক্রিকেট প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নেছার উদ্দিন জুয়েল।
উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হারুন অর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মির্জা মইনুল হোসেন লিন্টু, টাঙ্গাইল জেলা টেলিভিশন রিপোর্টার ফোরামের সভাপতি মো. নাসির উদ্দিন, ভারতের বনগাঁ ক্রিকেট এ্যাসোসিয়েশন এর কোচ অপুসেন গুপ্ত, কর্মকর্তা করামজিৎ সেন গুপ্ত, সদস্য রিয়া সাহা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড টাঙ্গাইল জেলা কোচ আরাফাত রহমান প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন ভারতের কলকাতা থেকে আগত বনগাঁ ক্রিকেট এসোসিয়েশন বনাম টাঙ্গাইল জেলা ক্রিকেট দল।
বনগাঁ ক্রিকেট এসোসিয়েশন ও টাঙ্গাইল জেলা ক্রিকেট দল দুটি টি টুয়েন্টি ও চারটি ওয়ানডে ম্যাচ খেলবে।

Post Top Ad

Responsive Ads Here