সোমেন মন্ডল, রাজশাহী প্রতিনিধিঃ
আজ সকালে রাজশাহীর নওদাপাড়া
বাজারে বাস চাপায় ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের রাজশাহী মেডিকেল
কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে পুলিশ জানায়, রাজশাহী
থেকে নওগাঁগামী একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্যে
ঢুকে পড়ে। এতে তিনটি দোকান ক্ষতিগ্রস্থ হয় এবং ঘটনাস্থলেই দুই জন নিহত হন।
এ সময় আহত হন পাঁচজন। খবর
পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন রাজশাহী-নওগাঁ সড়ক অবরোধ করে।
এ সময় তারা একটি বাস ও একটি ট্রাকে ভাংচুর চালায়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি
নিয়ন্ত্রণে আনা হয়।

