বড়াইগ্রামে অটোভ্যানের চাপায় স্কুল ছাত্র গুরুতর আহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ০৭, ২০১৮

বড়াইগ্রামে অটোভ্যানের চাপায় স্কুল ছাত্র গুরুতর আহত

নাটোর  প্রতিনিধি :বড়াইগ্রামের জোনাইলে অটোভ্যানের চাপায়  স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। আহত ছাত্র বড়াইগ্রামের দূর্গাপুর গ্রামের মাছুরা খাতুন এর ছেলে সিহাব হোসেন(১২)।সে জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র। প্রতিদিনের মত বুধবার সকালে সে স্কুলে আসে। দুপুর ১২.০০ টায় টিফিনের সময় হলে সে রাস্তার পাশের দোকানে যাওয়ার সময় একটি চলমান অটো তাকে ধাক্কা দিয়ে শরীরের উপর দিয়ে খুব দ্রুত চলে যায়। আশেপাশের ছাত্ররা গুরুতর অবস্থায় আহত ছাত্রকে জেনাইলের জাহাঙ্গীর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে ব্যর্থ হলে তাকে বনপাড়া একটি স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়।বিষয়টি নিয়ে জোনাইল এম এল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে  ক্ষোভের দানা বেধেছে। তারা দ্রুত অটো চালককে ধরে বিচারের দাবি জানায়।

Post Top Ad

Responsive Ads Here