নাটোর প্রতিনিধি : রাস্তা-ঘাট, হাট-বাজার শহরের ওলিগলিতে সচারচর চোখে পড়ে জমি বিক্রয়ের বিজ্ঞাপন সাইনবোর্ড। খবরের কাগজ খুললেও চোখে পড়ে জমি ক্রয় বিক্রয়ের বিজ্ঞাপন। কিন্তু জমি ক্রয় না করার অনুরোধে বিজ্ঞাপন সাইনবোর্ড সচারচর চোখে পড়ে কিনা সন্দেহ আছে। এমনই এক দৃশ্য চোখে পড়বে বড়াইগ্রামের মহিষভাঙা এলাকায়। আর এ কাজ করেছেন মহিষভাঙা গ্রামের মৃত সনজিত কুমার বিশ্বাসের ছেলে সুমন কুমার বিশ্বাস। সুমন কুমার বিশ্বাস বলেন, ২০১০ সাল থেকে তার কাকা মৃত রনজিত কুমারবিশ্বাস ও তার বাবা মৃত সনজিত কুমার বিশ্বাসের দুই পরিবারের মধ্যে বড়াইগ্রাম জজ আদালত মোকাদ্দমা-৬১ তে ৬০(৩০+৩০) শতক জমি নিয়ে একটি মামলা চলমান রয়েছে। যার এস.এ খতিয়ান নং ১৫৬ দাগ নং ১৪ এবং আর এস খতিয়ান নং ৬৪৩ দাগ নং ১৩৬। কিন্তু মামলা চলমান থাকা অবস্থায় রনজিত কুমার বিশ্বাসের পরিবার জমিটি বিক্রি করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। আর সে কারনেই জমিটি ক্রয় করে কেউ যেন প্রতারিত না হয় সেজন্য ক্রয় না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞাপন বিলবোর্ড টাঙানো হয়েছে। কিন্তু বেশ কয়েকবার প্রতিপক্ষের লোকজন বিলবোর্ড ভেঙে ফেলেছে। সুমন কুমার আবারো বিলবোর্ড লাগিয়ে দিয়েছেন।
মঙ্গলবার, আগস্ট ০৭, ২০১৮
জমি ক্রয় না করার অনুরোধে সাইনবোর্ড লাগিয়েছে অসহায় মালিক
Tags
# জেলা সংবাদ
# নাটোর
# বাংলাদেশ
About সময় সংবাদ
বাংলাদেশ
লেবেলসমূহ:
জেলা সংবাদ,
নাটোর,
বাংলাদেশ
Author Details
সময় সংবাদ | shomoysangbad.com Is a Popular Online Bangla News company. 24x7 Latest and breaking news of home and abroad, entertainment, sports etc

