এরশাদ আলম,জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় মঙ্গলবার উপজেলা হলরুমে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল এর আওতায় ২০১৭-১৮ অর্থ বছরে ভাতা ভোগীদের হেলথক্যাম্প অনুষ্টিত হয়।মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী ভূমি কমিশনার ও (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা জহির ইমাম,মহিলা ভাইস চেয়ারম্যান রিভা আমজাদ,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দেবাশীষ সরকার,ডাঃ শারমিন আফরোজ,ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা নুরনাহার শাহাজাদি,কাউন্সিলর রহম আলী,প্রশিক্ষক তাহমিনা খাতুন,খুরশিদ আলম প্রমুখ।৩ ঘন্টা ব্যাপি এ হেলথক্যাম্পে ৩৫০ জন ভাতা ভোগী মা ও শিশুকে ফ্রী চিকিৎসা এবং স্বাস্থ্য সামগ্রী বিতরন করা হয়।

