ফরিদপুরের পশ্চিম খাবাসপুরে এক গৃহবধুকে হত্যার অভিযোগ পরিবারের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ৩০, ২০১৮

ফরিদপুরের পশ্চিম খাবাসপুরে এক গৃহবধুকে হত্যার অভিযোগ পরিবারের

ফরিদপুর প্রতিনিধি-ফরিদপুরের পশ্চিম খাবাসপুরে এক গৃহবধুকে হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবার। আজ রোববার সকালে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে।

নিহত নারীর নাম শাবনাজ বেগম (১৯), সে ডিগ্রিচর ইউনিয়নের ভুইয়া ডাঙ্গী এলাকার রাজ্জাক ব্যাপারীর কন্যা।
নিহতের পরিবার জানায়, প্রায় দেড় বছর আগে পশ্চিম খাবাসপুরের বাসিন্দা সৌদি প্রবাসী গিয়াস উদ্দিনের সাথে বিয়ে হয় রাজ্জাক ব্যাপারীর দশম শ্রেনীর পড়–য়া শাবনাজের। বিয়ের পর থেকেই স্বামীর অনুপস্থিতিতে তার উপর ননদ আফরোজা বেগম ও তার স্বামী আক্কাসসহ অন্যান্যরা নির্যাতন করতো।
নিহতের চাচা মহসিন ব্যাপারী জানান, শনিবার রাতে তাকে শাবনাজের স্বামীর বাড়ী থেকে তার ছোট ননদ তানিয়া পারভীন মোবাইলে শাবনাজ অসুস্থ্য বলে জানানো হলে আমরা গিয়ে তাকে খাটের উপর পড়ে থাকতে দেখি। পরে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। এদিকে এ ঘটনার পর থেকে তার ননদ আফরোজা বেগম ও তার স্বামী আক্কাসসহ অন্যান্যরা পলাতক রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here