মেয়ের নানা রোগ ব্যধিতে মৃত্যু; ঋণগ্রস্থ পিতার আত্মহত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৭, ২০১৮

মেয়ের নানা রোগ ব্যধিতে মৃত্যু; ঋণগ্রস্থ পিতার আত্মহত্যা

আজিজুল ইসলাম সজিব,হবিগঞ্জহবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে ঋণগ্রস্থ এক আদিবাসী দিনমজুর ঋণের টাকা পরিশোধ করতে না পেরে প্রায় ৮ মাস পলাতক থাকার পর বাঁশ ঝাড়ে গলায় শার্ট পেছিয়ে আত্মহত্যা করেছে। 


সে সুরমা চা বাগানের ললিত প্রধানের ছেলে সঞ্জিত প্রধান (৩৫)। বুধবার দুপুরে মাধবপুর থানা পুলিশ সুরমা চা বাগানের ১০ নং ডিভিশনের একটি বাঁশ ঝাড় থেকে তার লাশ উদ্ধার করেছে। মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কামরুজ্জামান জানান সুরমা চা বাগানের ৯নং মালগোপ এলাকার ললিত প্রধানের ছেলে সঞ্জিত প্রধান বাগানে কাজ না থাকায় আশপাশের বিভিন্ন এলাকার বস্তিতে কৃষি শ্রমিক হিসেবে দিনমজুরের কাজ করত। সঞ্জিত বিভিন্ন জনের কাছ থেকে ধার দেনা ও চড়া সুদে ঋণ আনে। এরই মধ্যে সঞ্জিত অনেক টাকা ঋণ গ্রস্থ হয়ে পড়ে ও পাওনাদাররা ঋণের টাকা পরিশোধ করতে তাকে চাপ সৃষ্টি করতে থাকে। ঋণদারের চাপ ও টাকা পরিশোধে ব্যর্থ হয়ে প্রায় ৮ মাস আগে সঞ্জিত বাড়ি থেকে পালিয়ে যায়। এরই মধ্যে তার একমাত্র মেয়ে নানা রোগ ব্যধিতে আক্রান্ত হয়ে গত শনিবার তার শ্বশুর বাড়ি রশিদপুর চা বাগানে মারা যায়। 

এ খবর পেয়ে সঞ্জিত রোববার তার শ্বশুর বাড়িতে যায়। সেখান থেকে সোমবার সন্ধ্যায় সুরমা চা বাগান তার বাড়িতে আসে। রাতে খাওয়া দাওয়া শেষে রাত ১০টার দিকে সঞ্জিত তার মাকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যাচ্ছে বলে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। 

বুধবার সকালে বিদ্যালয়ে আসা ছাত্রছাত্রীরা বাঁশ ঝাড়ে গলায় শার্ট পেছানো সঞ্জিতের লাশ দেখতে পায়। 

খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কামরুজ্জামান সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে। 

মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী এ ব্যাপারে মাধবপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here