হবিগঞ্জ জেলার নবীগঞ্জে এক কিশোরীকে জোরপুর্বক তুলে নিয়ে রাতভর গনধর্ষণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৭, ২০১৮

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে এক কিশোরীকে জোরপুর্বক তুলে নিয়ে রাতভর গনধর্ষণ

আজিজুল ইসলাম সজিব, হবিগঞ্জ-হবিগঞ্জ জেলার নবীগঞ্জে এক কিশোরীকে (১৬) জোরপুর্বক তুলে নিয়ে রাতভর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে ওই কিশোরী প্রকৃতির সাড়া দিতে ঘরের বাইরে গেলে তাকে তুলে নিয়ে যায় দুবৃর্ত্তরা। পরদিন সকালে পরিত্যক্ত জায়গা থেকে তাকে উদ্ধার করা হয়। 


অভিযোগ সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের খরিয়া গ্রামের ওই কিশোরী মঙ্গলবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে পুর্ব থেকে ওঁৎপেতে থাকা একই ইউনিয়নের পুরানগাওয়ের করিম মিয়ার পুত্র হামিদ মিয়া, দেবপাড়া গ্রামের আবউল মতিনের পুত্র মোশাহিদ মিয়া, সমসু মিয়ার পুত্র সুমন মিয়া, লহরজপুর গ্রামের সুন্দর মিয়ার পুত্র স্বপন মিয়া গংরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে গণধর্ষন করে। 

কিশোরীর বাড়ীর লোকজন তাকে আশেপাশে অনেক খোজাখুঁজি করে আজ বুধবার সকালে একটি পরিত্যক্ত ঘর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। 

খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ ও এসআই পার্থ চক্রবর্ত্তীর নেতৃত্বে একদল পুলিশ ভিকটিমকে উদ্ধার করে নবীগঞ্জ থানায় এনে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরন করেন। 
ভিকটিমের পিতা বাদী হয়ে উলে­খিত ঘটনাকারীদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। 

কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মোঃ নজরুল ইসলাম বলেন, ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে  বিচার করলে নিরীহ লোকজন ন্যায়বিচার পাবে। 

এ ব্যাপারে ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ জানান, ভিকটিকমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here