চুনারুঘাটে অষ্টম শ্রেণির মাদ্রাসার ছাত্র ২ দিন ধরে নিখোঁজ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৭, ২০১৮

চুনারুঘাটে অষ্টম শ্রেণির মাদ্রাসার ছাত্র ২ দিন ধরে নিখোঁজ

আজিজুল ইসলাম সজিব,হবিগঞ্জহবিগঞ্জে চুনারুঘাটে অষ্টম শ্রেণির মাদ্রাসার ছাত্র আব্দুল নবী সেবক (১৫) দুইদিন ধরে নিখোঁজ রয়েছে। সে উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ নরপতি গ্রামের আব্দুল কুদ্দুছ মিয়ার ছেলে। সেবক গোগাউড়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। নিখোঁজের দুই দিন পর গতকাল বুধবার সেবকের পিতা চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। জিডি নং১২৮৯। 

জিডি সূত্রে জানা যায়, গত সোমবার সকাল ৯টায় প্রতিদিনের ন্যায় সেবক গোগাউড়া দাখিল মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে বিকাল ৪টায় মাদ্রাসার ছুটির পর বাড়ি না আসায় মাদ্রাসার এবং তার আত্মীয়-স্বজনসহ সব জায়গায় খোজাখোজি করে পাওয়া যায়নি। নিখোঁজ ছাত্রের মোবাইল মাঝে মাঝে খোলা পাওয়া গেলেও ফোন রিসিভ করা হয় না। গত দুই দিন অনেক খোজাখোজি করে না পেয়ে থানায় জিডি এন্ট্রি দায়ের করেন সেবকের পিতা আব্দুল কুদ্দুছ।

Post Top Ad

Responsive Ads Here