মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের গনসংযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৭, ২০১৮

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের গনসংযোগ

মেহের আমজাদ,মেহেরপুর--মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন গনসংযোগ করেছেন। গতকাল বুধবার বিকালে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর প্রামে গনসংযোগ শেষে কামদেবপুর গ্রামে গনসংযোগ ও আলোচনা সভা করেন।

গনসংযোগের সময় বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড এবং অধ্যাপক ফরহাদ হোসেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মেহেরপুরে যে সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছে তা জনসাধারণের মাঝে তুলে ধরেন। সেই সাথে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য আহবান জানান। এ সময় বুড়িপোতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ শাহ্জমান, ইউপি সদস্য মিলন হোসেন, সানোয়ার হোসেন,বুড়িপোতা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, বুড়িপোতা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লা মাবুদ, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সরফরাজ হোসেন মৃদুল, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ কে আজাদ সাগর, জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি এ.কে কুতুব,ইয়াং বাংলা ফিউচার লিডারশীপের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীমসহ স্থানীয় নেতা-কর্মিরা গনসংযোগ ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন। করেন ।

Post Top Ad

Responsive Ads Here