মেহের আমজাদ,মেহেরপুর মেহেরপুর সদর উপজেলার আমঝুপি আলিম মাদ্রাসার ২য় ও ৩য় তলার উর্ধমুখী সম্প্রসারণের ভিত্তি প্রস্থরের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরের মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন ভিত্তিপ্রস্থরের নাম ফলক উন্মোচন করেন। এসময় আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মদ চুন্নু,জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আখতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী, মাদ্রাসার শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

