বড়াইগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত ১ আহত ২০ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ১৬, ২০১৮

বড়াইগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত ১ আহত ২০

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের আহমেদপুর এলাকায় রবিবার সকাল ১১টার দিকে দুই যাত্রীবাহি বাসের সংঘর্ষ ঘটলে এতে এক বাইসাইকেল আরোহী চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় আহত হয় দুই বাসের কমপক্ষে ২০ যাত্রী। নিহত সাইকেল আরোহীর নাম বীরেন্দ্রনাথ সরকার (৩৫)। সে নাটোর সদরের নবীনকৃষ্ণপুর গ্রামের নগেন্দ্রনাথ সরকারের ছেলে। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে বনপাড়া ও নাটোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাস দুইটিকে আটক করা হয়েছে। 


Post Top Ad

Responsive Ads Here