রাঙামাটি বাঘাইছড়িতে অস্ত্রসহ উপজাতি যুবক আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৭, ২০১৮

রাঙামাটি বাঘাইছড়িতে অস্ত্রসহ উপজাতি যুবক আটক

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবৈধ অস্ত্রসহ এক উপজাতি যুবকে আটক করেছে যৌথবাহিনী। আপকৃতের নাম-বিকম চাকমা (২৫)। বুধবার রাতে বাঘাইছড়ি উপজেলার মেদেনীপুর এলাকায় থেকে তাকে আটক করা হয়। প্রথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সদস্য বলে দাবি করেছে বলে জানিয়েছে যৌথবাহিনীর একটি সূত্রে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার মেদেনীপুর এলাকায় কাপ্তাই হ্রদে মাছ শিকারকারী জেলেদের নৌকা থেকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায় করছিল বিকাম চাকমা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি যৌথবাহিনীর একটি দল। এসময় বিকমকে হাতে নাতে আটক করে তারা। পরে তল্লশি চালিয়ে তার কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড  গুলি (এ্যামুনিশন) ও একটি মোবাইল উদ্ধার করা হয়। 

বাঘাইছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যৌথ বাহিনী বিকম চাকমাকে চাঁদাবাজির অভিযোগে আটক করে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র মামলা করা হয়েছে। 

Post Top Ad

Responsive Ads Here