রাঙামাটিতে সেনাবাহিনীর উপর একদল উপজাতি নারীর হামলা:২আসামী ছিনতাই , আটক-১১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৭, ২০১৮

রাঙামাটিতে সেনাবাহিনীর উপর একদল উপজাতি নারীর হামলা:২আসামী ছিনতাই , আটক-১১

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:রাঙামাটিতে সেনাবাহিনীর উপর হামলা করে ২ চাঁদাবাজকে ছিনিয়ে নিলো একদল সশস্ত্র উপজাতি নারী। ছিনতাইকৃত আসামীরা হলেন- নয়ন মনি চাকমা (৩০) ও সরেষ চাকমা (৩১)। বুধবার সন্ধ্যায় রাঙাপানি এলাকায় এ ঘটনা ঘটে। 


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,রাঙামাটি শহরের রাঙাপানি বাটতলী এলাকায় নামধারী আঞ্চলিক সংগঠনের দুই চাঁদাবাজী করতে আসে এ সংবাদের ভিত্তিতে অভিযানে নামে সেনাবাহিনীর একটি বিশেষ দল। এসময় ঘটনাস্থল থেকে চাঁদার টাকা ও চাঁদার রশিদসহ নয়নমনি চাকমা ও সরেষ চাকমা আটক করে সেনা সদস্যরা। পরে খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে আসে রাঙামাটি  কতোয়ালী থানার এসআই মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে ৫/৬জন পুলিশ টহলদল। এসময় সেনাবাহিনী ওই দুই আসামীকে পুলিশের নিকট হস্তান্তর করে। এসময় এসআই মো. আনোয়ার হোসেনে আসামীদের সিজার তালিকা তৈরি করছিল। এসময় ২০০অধিক একদল সশস্ত্র উপজাতি নারী পুরো এলাকা ঘেরাও করে পুলিশের কাছ থেকে দুই আসামীকে ছিনিয়ে নিয়ে যায়। লাটি দিয়ে আঘাত করা হয় সেনা সদস্যদের গায়ে। 
অন্যদিকে, এঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসে রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো.জাহাঙ্গীল আলম ও রাঙামাটি কতোয়ালী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) সৎজিত বড়–য়া। এসময় ঘটনাস্থল থেকে আটক করা হয় হামলাকারী অজিত কুমার (২৮), অন্তিক দেওয়ান (২৭), রিপু চাকমা (২৭), সুমন চাকমা (২১), জ্যাবলিং খীসা (২৪), রুবেষ চাকাম (৪২), কালোবরণ চাকমা (৩২), লক্ষীমনি চাকাম (৩৫), রুপা চাকমা (৪০), মালতি চাকমা (৪০), মালতি চাকাম (৩৫), সুভা চাকমা (২৮)। 
এব্যাপারে রাঙামাটি কতোয়ালী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) সৎজিত বড়–য়া জানান, এ ঘটনার জন্য পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জন্য ১১জনকে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযুক্তদের নামের তালিকা করা হয়েছে। তদন্ত চলছে। দ্রæত অপরাধীদের গ্রেফতার করা হবে।
এঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, রাষ্ট্রীয়কাজে নিয়জিত সেনাবাহিনীর উপর এমন হামলা সত্যি ঘৃণীত। আমি এর তীব্র নিন্দা জানায়। একই সাথে অপরাধীদের শাস্তির জোড়দাবি জানাচ্ছি।

Post Top Ad

Responsive Ads Here