মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:রাঙামাটিতে সড়ক দুর্ঘটনা এড়াতে বিশেষ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। রোববার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত অবহিত করণ সভায় জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ এসব কথা বলেন।
এসয়ম রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শফি কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আলম ও রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর, রাঙামাটি সিভিল সার্জেন ডা. শহীদ তালুকদার উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ আরও বলেন, রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে চালকদের জন্য বিশেষ প্রশিক্ষনের ব্যবস্তা গ্রহণ করা হয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসন সব রকম ব্যবস্থাগ্রহণ করেছে। সড়কের আইন ভঙ্গকারিদের কোনভাবে ছাড় দেওয়া হবেনা।

