রাঙামাটিতে জাতীয় উন্নয়ন মেলা সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ১৬, ২০১৮

রাঙামাটিতে জাতীয় উন্নয়ন মেলা সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রতিনিধি -দেশের প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয় উন্নয়ন মেলা সফল করার লক্ষ্যে রাঙামাটিতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টার দিকে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় সিভিল সার্জন ডা: শহীদ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের ১০বছর অতিক্রম করছে। এ ১০ বছরে সরকার কি উন্নয়ন করেছে তা নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরার জন্য  সারা দেশব্যাপী আগামী ৪অক্টোবর থেকে উন্নয়ন মেলার আয়োজন করতে যাচ্ছে সরকার।

জেলা প্রশাসক আরও বলেন, সরকারের নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে  সারাদেশের ন্যায় রাঙামাটি জেলা প্রশাসনও উন্নয়ন মেলা আয়োজন করবে এবং সে মেলা সফল করতে উপস্থিত স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

Post Top Ad

Responsive Ads Here