দোয়ারাবাজার প্রতিনিধি-দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। সোমবার সকালে সুরমা ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদস কার্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধ বাংলাদেশ বিষয়ক কুইজ প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণি অনুষ্ঠানে অংশগ্রহন করেন। দুপুরে মুরাদপুর মংলার গাঁও গ্রাম উন্নয়ন সমিতির উপকার ভোগীদের নিয়ে উঠান বৈঠক করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক একটি বাড়ি একটি খামার প্রকল্পের ১০ জন উপকার ভোগীর মধ্যে ৩ লক্ষ ৪০হাজার টাকা ঋন বিতরন।
বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরোমে জন প্রতিনিধি, কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীদের নিয়ে ভিষন ২০২১ এসডিজি ২০৩০ ও নিরাপদ সড়ক বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেক স্বজদের হাতে ২০ হাজার টাকা করে অনুদানের চেক প্রধান করেন, এসময় তিনি প্রশিক্ষন প্রাপ্ত অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন। বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে দোয়ারাবাজার মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব ১৭) ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, জেলার মধ্যে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা রয়েছেন দোয়ারাবাজার উপজেলায় তাই দোয়ারাবাজারে মুক্তিযোদ্ধের সকল স্মৃতি ধরে রাখতে যে টুকু পরিশ্রম করা লাগে আমি সবসময় সর্বাত্বক চেষ্ঠা চালিয়ে যাব। উপজেলা পরিষদ হলরোমে মত বিনিময় সভায় গণমাধ্যম কর্মিরা বলেন, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ঈদের আগে ও পরে ৭ দিন ডাক্তার শুন্যতা বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা পর্যায় সরকারি কর্মচারীগণ কেন থাকবেনা । চাকরির ভাইভা বোর্ডে যখন প্রশ্ন করা হয় তখন তারা বলেন বাংলাদেশের যেকোন উপজেলায় চাকরি করতে আমরা ইচ্ছুক। এখন কেন উপজেলায় পেষ্ঠিং হলে শহর মুখী হবেন। হাসপাতালে নিয়মিত ডাক্তার থাকার জন্য প্রশাসনিক ভাবে যে টুকু করণিয় তিনি ব্যাবস্থা নিবেন। সোমবার দিন ব্যাপী জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, জেলা প্রশাসকের সহকারী কমিশনার মোছাঃ আকলিমা আক্তার, মিল্টন তালুকদার, হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, আসিফ আল জিনাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেনু মিয়া, ছালেহা বেগম। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল হক, নুরুদ্দিন আহমদ, আরিফুল ইসলাম জুয়েল, ফারুক আহমদ, আবু হেনা আজিজ, আব্দল বারি, শিক্ষা অফিসার একেএম ফজলুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, উপজেলা কৃষি অফিসার তৌফিক হোসেন খান, মৎস্য কর্মকর্তা তুষার কান্তি ভর্মন, আব্দুল মজিদ বীর প্রতীক প্রমুখ।

