বেলকুচিতে চোরাই মালামালসহ চোর চক্রের তিন সদস্য গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ১০, ২০১৮

বেলকুচিতে চোরাই মালামালসহ চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

উজ্জ্বল অধিকারী, জেলা (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ-সিরাজগঞ্জের বেলকুচিতে চোরাই রিক্স-ভ্যান গাড়ীর মালামালসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে, বেলকুচি উপজেলার চন্দনগাতীঁ গ্রামের মৃত জামাল উদ্দিন প্রামানিকের ছেলে আব্দুল্লাহ (২৮), এনায়েতপুর থানাধীন গোপালপুর গ্রামের লালচান শেখের ছেলে আবু মুছা শেখ (২৮) ও তার ছোট ভাই আইয়ুব শেখ (২৫)। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া রিক্স-ভ্যান গাড়ীর মালামাল উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) রেজা সরোয়ার জানান, রবিবার রাত থেকে বেলকুচি ও এনায়েতপুর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের তিনহোতাসহ রিক্স-ভ্যান গাড়ীর মালামাল জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, চোর আব্দুল্লাহ বিভিন্ন স্থানে চুরি করে এনায়েতপুর থানাধীন গোপালপুর গ্রামের  মুছা শেখ ও তার ভাই আইয়ুব শেখের কাছে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে থানায় এ সংক্রান্ত মামলা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here