বেলকুচিতে ১০ টাকা কেজি চাল বিতরণ শুরু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ১০, ২০১৮

বেলকুচিতে ১০ টাকা কেজি চাল বিতরণ শুরু

উজ্জ্বল অধিকারী, জেলা (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ-"শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ" এই পপ্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৬টি ইউনিয়ন পরিষদ এলাকায় ১৩জন ডিলারের মাধ্যমে ১০টাকা কেজি চাউল বিতরন শুরু হয়েছে।

সোমবার সসকাল থেকে এলাকার অস্বচ্ছল ও হতদরিদ্র পরিবারের মধ্যে ১০টাকা কেজিতে প্রতি মাসে পরিবারজপতি ৩০কেজি করে চাউল প্রদান করা হচ্ছে। সরকার হতদরিদ্রদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে খাদ্যবান্ধব প্রকল্পের আওতায় হতদরিদ্রদের সহযোগীতা করার জন্য এ কর্মসুচী হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে ১০টকা কেজি চাউল বিতরন করা হচ্ছে।
সোমবার সকালে উপজেলার দৌলতপুর বাজারের ফিলার আব্দুল হামিদ মোল্লার দোকানে চাল বিতরণ কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিশ্বাস, উপজেলা সমবায় অফিসার ও ট্যাগ অফিসার হোসেন শহিদ, দৌলতপুর ডিগ্রী কলেজের পরিচালনা পরিষদের সদস্য শাহিন রেজা,  স্থানীয় ডিলার আব্দুল হামিদ মোল্লা প্রমুখ

Post Top Ad

Responsive Ads Here