প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন উপলক্ষে ডিবিপিসি এর পাঁচ দিনব্যাপী কর্মসূচি শুরু ১২সেপ্টেম্বর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ১০, ২০১৮

প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন উপলক্ষে ডিবিপিসি এর পাঁচ দিনব্যাপী কর্মসূচি শুরু ১২সেপ্টেম্বর

কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম: জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পাঁচ দিনব্যাপী কর্মসূচি শুরু আগামী ১২ সেপ্টেম্বর। এদিন ১২ সেপ্টেম্বর বিকাল ৪ টায় নগরীর মোমিন রোডস্থ প্রিয়া কমিউনিটি সেন্টার মিলনায়তনে "নারীদের ক্ষমতায়ন ও অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা" শীর্ষক আলোচনা সভা ও নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য সংগঠনের সভাপতি প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান এক যুক্ত বিবৃতিতে অনুরোধ জানিয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here