নিজস্ব প্রতিনিধি-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর বাজার ও কাজি বাড়ির খেয়া ঘাটে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করেছে।আজ সোমবার বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন নাহার এর নেতৃত্বে এই অভিযান চলে।
জানা যায় ,উপজেলার সদর ইউনিয়নের কাজি বাড়ির খেয়া ঘাটে খালের উপর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান নির্মান করে ৩ টি দোকান ঘড় বিভিন্ন ব্যাবসা চালিয়ে আসছিল।এছাড়া সদর বাজার হাইস্কুল রোডে ও বাজারের ফুটপাতে স্থায়ীভাবে মালামাল রাখা ও দোকান ঘরের সাথে অবৈধ অতিরিক্ত ছাউনি দিয়ে যান চলাচলে বাধাঁ সৃষ্টি করায় এ অভিযান পরিচালনা করা হয়।
কয়েকদিন পূর্বে ইউনিয়নের বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা ওমড় বাছার (৫৫)ও হায়দার বাছার(৩৪) কে সরকারি জায়গায় ঘর তৈরী না করার জন্য নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঐ স্থানে ঘর উত্তোলন বজায় রাখায় তা উচ্ছেদ করেন ইউএনও।তিনি বলেন,“সদর বাজারে কোন অবৈধ স্থাপনা থাকবে না,চৌকি বা ছাউনি দিয়ে ফুটপাতে কোন স্থায়ী স্থাপনা করা যাবে না।এরকমটি হলে সাথে সাথে পদক্ষেপ নিব”।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আবু বক্কার, সার্ভেয়ার হারুনর রশিদ, এসআই মো. শাহীন ও উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মো. মাহাবুবুর রহমান।

