মেহেরপুর পৌরসভা-মেহেরপুর প্রেসক্লাব আজ বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ২১, ২০১৮

মেহেরপুর পৌরসভা-মেহেরপুর প্রেসক্লাব আজ বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ

মেহের আমজাদ,মেহেরপুর সারাদিনের কর্ম ব্যস্ততায় একটু অবসর সময় বের করা কঠিন হয়ে পড়ে জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের। তাই একটু বিনোদনের জন্য মেহেরপুর পৌরসভা আয়োজন করেছে এক প্রীতি ফুটবল ম্যাচ। যার একদিকে অংশ নেবে পৌর পরিষদ একাদশ। অপরদিকে অংশ নেবে মেহেরপুর প্রেস ক্লাব।

 খেলাটি শুরু হবে আজ শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় মেহেরপুর সরকরারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে। খেলা দেখার আমন্ত্রন জানিয়েছেন পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন ও প্রেস ক্লাবের সভাপতি আলামিন হোসেন। পৌরসভার পক্ষে খেলায় অংশ নেবে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটনসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ। আর মেহেরপুর প্রেস ক্লাবের পক্ষে অংশ নেবে ইরেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার জৈষ্ঠ ও কনিষ্ট সাংবাদিকরা। খেলাটি দেখার জন্য দিনব্যাপী মাইকিং করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে। 

Post Top Ad

Responsive Ads Here