রান্নার ঘরের তীরের সাথে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার;হত্যা না আত্মহত্যা রহস্যের জট - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ২১, ২০১৮

রান্নার ঘরের তীরের সাথে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার;হত্যা না আত্মহত্যা রহস্যের জট

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ -হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে শারমিন আক্তার (২৩) নামে এক গৃহবধূ ও ১ সন্তানের জননী ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ।বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ইনাতগঞ্জ ফাঁড়ির একদল পুলিশ রান্না ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে । সে ওই গ্রামের ওমান প্রবাসী শাহজাহান মিয়ার ২য় স্ত্রী ।

জানা যায়, গত বুধবার দিবাগত রাতে উপজেলার দাউদপুর গ্রামের মৃত আরজু মিয়ার পুত্র ওমান প্রবাসী শাহজাহান মিয়ার ২য় স্ত্রী শারমিন আক্তার পরিবারের সদস্যদের অগোচরে রান্নাঘরের তীরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে । পরে সকালে পরিবারের সদস্যরা শারমিনের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ শামস উদ্দিন খানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রান্না ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে।নিহত শারমিনের  শিশু  কন্যা তাহমিদা (৪) মা মা বলে কান্নায় বোবা হয়ে গেছে । তবে শারমিন এর হত্যা  না আত্মহত্যা হয়েছে তা নিয়ে চলছে নানান গুজ্ঞন ।এব্যাপারে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ শামস উদ্দিন খান লাশ উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ।

Post Top Ad

Responsive Ads Here