শার্শায় মীনা দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২৪, ২০১৮

শার্শায় মীনা দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বেনাপোল থেকে জসিম উদ্দিন- “মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই” এই স্লোগানকে সামনে রেখে যশোরের শার্শায় মীনা দিবস ২০১৮ উপলক্ষে র‌্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টার সময় উপজেলা শিক্ষা অফিস ও প্রশাসনের আয়োজনে শার্শা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক আনন্দ ঘন প্ররিবেশের মধ্যদিয়ে মীনা দিবস অনুষ্ঠিত হয়। 

এর আগে স্কুলের শিশু কিশোরদের সমন্ময়ে ব্যান্ড পার্টির মনোরম ছন্দে আনন্দে উপজেলা প্রশাসনিক  ভবনের সামনে থেকে এক বিশাল র‌্যালী শার্শার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মীনা দিবসের কার্য্যক্রম শেষ হয়। উক্ত অনুষ্ঠানে এসময় শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থীসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here