রাজশাহীতে ট্রাফিক বিভগের ‘ই-ট্রাফিকিং প্রসিকিউশন প্রসেস কার্যক্রম’ উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২৪, ২০১৮

রাজশাহীতে ট্রাফিক বিভগের ‘ই-ট্রাফিকিং প্রসিকিউশন প্রসেস কার্যক্রম’ উদ্বোধন

সোমেন মন্ডল,  

আজ রাজশাহীর ট্রাফিক বিভাগের ই-ট্রাফিকিং প্রসিকিশন প্রসেস উদ্ধোধন করেন রাজশাহী মেট্রোপলিন পুলিশ কমিশনার একেএম হাফিজ আকতার (বিপিএম)।


আজ সোমবার বেলা ১১টার দিকে নগরীর শহিদ এএইচএম কামারুজ্জামান চত্ত্বর (গোরহাঙ্গা মোড়)  রাজশাহীর ট্রাফিক বিভগের  ই-ট্রাফিকিং প্রসিকিউশন প্রসেস কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাজশাহী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে স্পিড ব্রেকার বসানো হয়েছে। এতে করে যানবাহনগুলো ধীর গতিতে চলে। আর শিক্ষার্থীরা নিরাপদে যেতে পারে।

কমিশনার বলেন, এ কার্যক্রমের মাধ্যমে গ্রাহকরা খুব সহজেই তাদের জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন। এক্ষেত্রে তাদের ভোগান্তি কমবে।উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলাম, ডিসি সদর তানভীর হায়দার চৌধুরী, বোয়ালিয়া ডিভিশনের উপ-পুলিশ

কমিশনার আমি জাফর, ডিসি শাহ মখদুম হেমায়েত উল্লাহ, ডিসি ট্রাফিক অনির্বাণ চাকমা, ডিসি পি ও এম সাইফুল ইসলাম, নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ই প্রসেকিউশন কার্যক্রমের মাধ্যমে মামলা হওয়ার পর ইউ সি বি ব্যাংক এর এর মাধ্যমে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে জরিমানার টাকা পরিশোধ করতে পারবে গ্রাহকরা। যেসব পয়েন্টে ইউসিবি ব্যাংকের কার্যক্রম রয়েছে তারমধ্যে উল্ল্যেখযোগ্য হল, নগরের রেলগেট, নওদাপাড়া, আম চত্ত্বর, ভদ্রা, তালাইমারি, বিনোদপুর, কাটাখালি, সাহেব বাজার জিরো পয়েন্ট, আলু পট্টি মোড়, লক্ষ্মীপুর মোড় সহ অন্যান্য ২৫ টি পয়েন্টে। ইউসিবি


ব্যাংকের কর্মকর্তারা জানান, সকাল সকাল ৯ টা থেকে রাত ১২টা পর্যন্ত গ্রাহকরা ইউসিবি ব্যাংক এর ইউ ক্যাশের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবে। গ্রাহকরা নির্ধারিত এজেন্ট ও ব্যক্তিগত একাউন্ট থেকে টাকা পরিশোধ করতে পারবেন। এ ছাড়াও অন্যান্য শাখায় টাকা পরিশোধ করা যাবে।

Post Top Ad

Responsive Ads Here