নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম থেকে প্রকাশিত ও জনপ্রিয় দেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল ctgpost.com কে জড়িয়ে ভুয়া ডাক্তার এর পক্ষ অবলম্বন করে অনলাইন নিউজ পোর্টাল সিটিজি ক্রাইম নিউজে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ctgpost.com এর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে উক্ত পোর্টালের সুনাম ক্ষুন্ন করতে ও সরকারের স্বাস্থ্যনীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সংবাদটি পরিবেশন করেছে মনে করছেন কর্তৃপক্ষ।
দ্ব্যর্থহীন কণ্ঠে ctgpost.com পরিবার উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে এবং সংবাদটি হীন স্বার্থ চরিতার্থ করার ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করছে। সিটিজি পোস্ট কতৃপক্ষ এ ও বলেন যে,সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে সাহসিকতার সাথে কাজ করছে।বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিমের জোর তদারকিতে স্বাস্থ্য সেবার উন্নয়নে ও মানুষের দোরগোঁড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে স্বাস্থ্য মন্ত্রনালয় নিরলসভাবে কাজ করছে। সরকার স্বাস্থ্য সেবার উন্নয়নে ২০১০ সালে স্বাস্থ্য নীতিমালা আইন প্রনয়ণ করেছে। দৃঢ়তার সাথে উল্লেখ করছি যে,সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে ও ভূয়া চিকিৎসা প্রতিরোধের মানসিকতায় ভূয়া চিকিৎসক জাহাঙ্গীর আলমের বিষয়ে সংবাদ পরিবেশন করেছে সিটিজি পোস্ট ডটকম । কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, সিটিজি ক্রাইম নিউজ ও সিটিজি ক্রাইম টিভি ভূয়া চিকিৎসকের পক্ষ নিয়ে সংবাদ পরিবেশন করে সরকারের আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার পাশাপাশি ভূয়া চিকিৎসককে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে মনে করি। সাংবাদিকরা সংবাদ সংগ্রহের লক্ষ্যে ভূয়া চিকিৎসকের চেম্বারে যাওয়াকে চাঁদাবাজি ও ভূয়া সাংবাদিক উল্লেখ করে সংবাদ পরিবেশন করায় সিটিজি ক্রাইম নিউজ ও সিটিজি ক্রাইম টিভি অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার পরিচয় দিয়েছে।আমরা মনে করি, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন না করে উক্ত পোর্টালদ্বয় মিথ্যার আশ্রয় নিয়ে অনৈতিক সুবিধা নিয়ে সত্যকে ঢাকার অপচেষ্টা করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উক্ত প্ররোচনায় ও উদ্দেশ্যহীন সংবাদে কান না দিয়ে ভুয়া চিকিৎসকের অপতৎপরতা ও অপ চিকিৎসা বন্ধ করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে। উল্লেখ্য, ctgpost.com গত ১৬ সেপ্টেম্বর "ভুয়া ডাক্তার আবার ভুয়া সাংবাদিক ও" শীর্ষ সংবাদ পরিবেশন করায় সিটিজি ক্রাইম নিউজ ও সিটিজি ক্রাইম টিভি উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ভুয়া ডাক্তারের পক্ষাবলম্বন করে ২০১০এর স্বাস্থ্যনীতিমালাকে অমান্য করে সংবাদ পরিবেশন করে।

