মেহেরপুরে টাকা আত্মসাত ও প্রতারণার মামলায় একজনের কারাদন্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ১৯, ২০১৮

মেহেরপুরে টাকা আত্মসাত ও প্রতারণার মামলায় একজনের কারাদন্ড

মেহের আমজাদ,মেহেরপুর -

টাকা আত্মসাত ও প্রতারণার মামলায় মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট ১ম আদালত একজনকে ২বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে। মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামুন্দী সোনালী সেভিংস ক্রেডিট কো-অপারেটিভ লিঃ-এ টাকা জমা রেখে টাকা আত্মসাত করার দায়ে পরিচালক হামিদুল ইসলামকে ২বছরের সশ্রম কারাদন্ড এবং ৫হাজার টাকা জরিমান অনাদায়ে আরো ১মাসের  কারাদন্ডের আদেশ দেয় আদালত। মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট ১ম আদালতের বিচারক মোঃ হাদিউজ্জামান গতকাল দুপুরে ওই আদেশ দেন। সাজাপ্রাপ্ত হামিদুল গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। 

মামলার বিবরণে জানাগেছে গাংনী উপজেলার বামুন্দী হাটপাড়ার বাছের আলীর ছেলে আহসান আলী ২০১৩ সালের ১১নভেম্বর বামুন্দী সোনালী সেভিংস ক্রেডিট কো-অপারেটিভ লিঃ বামুন্দী শাখায় সোনালী সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি অফিসে ২লক্ষ টাকা জমা রাখে। যার রশিদ নং ৭০৩। পরে টাকা তুলতে গেলে তাল বাহানা শুরু করে দেয়। এ ঘটনায় আহসান আলী বাদী হয়ে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে দঃবিঃ ৪০৬/৪২০/৫০৬ ধারার একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৩১০/১৩। মামলার মোট ৩জন স্বাক্ষ্য প্রদান করেন। এতে আসামী হামিদুল ইসলাম দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ২বছরের সশ্রম কারাদন্ড এবং ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১মাসের কারাদন্ড দেন। এ মামলায় বাদী পক্ষে রফিকুল ইসলাম এবং আসামী পক্ষে রমজান আলী আইনজীবীর দায়ীত্ব পালন করেন।

Post Top Ad

Responsive Ads Here