মেহের আমজাদ,মেহেরপুর "সমৃদ্ধ মেহেরপুর গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ"এই শ্লোগানে মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড এবং অধ্যাপক ফরহাদ হোসেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মেহেরপুরে যে সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছে তা তুলে ধরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে মেহেরপুর শহরে লিফলেট বিতরণ করা হয়। এ সময় জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন বুলবুল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ কে আজাদ সাগর, জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি এ.কে কুতুব প্রমুখ লিফলেট বিতরনে অংশ গ্রহন করেন।

