মেহেরপুরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ১৯, ২০১৮

মেহেরপুরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর -মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে আগামী ৪ থেকে ৬ অক্টোবর মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল মঙ্গলবার সকাল  ১০টার দিকে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এবারের উন্নয়ন মেলায় জেলার প্রায় সকল দপ্তরের স্টল থাকবে। এবং স্ব স্ব দপ্তর তাদের বছর ব্যাপী উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরবে। এছাড়াও মেলা উপলক্ষে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, সিভিল সার্জন ডা.জিকেএম সামসুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোক্তার হোসেন দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ আহমেদ, তৌফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক বলেন,বর্তমান সরকারের উন্নয়নের ধারা তুলে ধরে জনগনকে সচেতন করতে হবে। তিনি বলেন সেই সাথে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। 

Post Top Ad

Responsive Ads Here