মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কক্ষে জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে জেলা পর্যায়ের শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ কর্মকর্তা, ম্যানেজিং কমিটির সদস্য সহ বিভিন্ন পদের বাছায় সম্পন্ন করা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন উপস্থিত থেকে জেলা পর্যায়ের শিক্ষক সহ অন্যন্য কর্মকর্তা বাছায় করেন। এসময় অন্যান্যের মধ্যে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা প্রথামিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি কেএম আতউল হাকিম লাল মিয়া, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

