মধুপুর শিল্প ও বণিক সমিতির নির্বাচন বাতিলের দাবী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ২৬, ২০১৮

মধুপুর শিল্প ও বণিক সমিতির নির্বাচন বাতিলের দাবী

নিজস্ব প্রতিনিধি-টাঙ্গাইলের মধুপুর শিল্প ও বণিক সমিতির নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচন বাতিল করে নতুন ভোটার তালিকায় পুনরায় নির্বাচনের দাবী জানিয়েছে কয়েকজন পরাজিত প্রার্থী। মঙ্গলবার(২৫ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবী জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাংগঠনিক সম্পাদক পদে পরাজিত প্রার্থী আসাদুজ্জামান সরকার জানান, গত শনিবার(২২ সেপ্টেম্বর) মধুপুর শিল্প ও বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কারচুপি ও অনিয়মের মাধ্যমে বিভিন্ন পদেও প্রার্থীরা বিজয়ী হয়েছেন। মোট এক হাজার ৭৫১ জন ভোটারের মধ্যে এক হাজার ১৯জন ভোট প্রদান করেছেন। কিন্তু প্রচার সম্পাদক পদে দুই প্রার্থীর(বিজয়ী ও বিজিত) ভোট প্রাপ্তির সংখ্যা এক হাজার ৭৬৪, যা মোট প্রদেয় ভোটের চেয়ে বেশি। একই ভাবে ক্রীড়া সম্পাদক পদে দুই প্রার্থীর প্রাপ্ত ভোট প্রদেয় ভোটের ৩৫ভোট বেশি, সমাজ কল্যাণ সম্পাদক পদে ৪৩ভোট বেশী। কারচুপি করতে গিয়ে ভোটার সংখ্যায় এমন অসংগতি হয়েছে বলে দাবী করে জানানো হয়, তিন বছর আগেও এই সমিতির ভোটার সংখ্যা ছিল এক হাজার ৭৮জন। গত তিন বছরে এ সংখ্যা এক হাজার ৭৫১জনে উন্নীত হয়েছে। বিগত কমিটির সভাপতি ও নবনির্বাচিত সভাপতি সিদ্দিক হোসেন খান নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য অব্যবসায়ীদের ভোটার বানিয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবী করা হয়।সংবাদ সম্মেলনে পরাজিত কোষাধ্যক্ষ প্রার্থী আবু বকর সিদ্দিক, পরাজিত শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রার্থী আবু সালেহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here