টাঙ্গাইলে যাত্রীবাহী বাসে কন্যা সন্তান প্রসব করলেন মা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ১০, ২০১৮

টাঙ্গাইলে যাত্রীবাহী বাসে কন্যা সন্তান প্রসব করলেন মা

ভ্রাম্যমান প্রতিনিধি-টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসে সন্তান প্রসব করলেন বগুড়াগামী এক মা। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডে এ সন্তান প্রসবের ঘটনা ঘটে। সে আশুলিয়ার এক পোশাক কারখানায় কাজ করেন বলে জানান।

নাজমা বেগম (২৫) নামে নারী বগুড়া জেলার ধুনট উপজেলার নাটাবাড়ী গ্রামের ইব্রাহীমের স্ত্রী।জানা গেছে, শনিবার বিকেলে আশুলিয়া এলাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন (ঢাকা-মেট্রো-ব-১৪-৬৬৩৮) এর একটি বাসে বাড়ী যাচ্ছিলেন নাজমা বেগম । পথিমধ্যে সে প্রসব ব্যাথা অনুভব করেন। পরে বাসের চালক মহাসড়কের মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডে বাসটি নিয়ে আসেন।
সেখানে যাত্রী এবং স্থানীয় লোকজন পাশের বেসরকারি মির্জাপুর জেনারেল হাসপাতালে খবর দিলে নার্সরা দৌড়ে এসে বাসের ভেতরেই মেয়ে বাচ্চা প্রসব করান। পরে নার্সরা নবজাতক ও মাকে ক্লিনিকে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেন। মা ও শিশু সুস্থ আছেন বলে ক্লিনিকে কর্তব্যরত নার্স প্রণতি সাহা জানান।

Post Top Ad

Responsive Ads Here