মো: শাকির আহম্মেদ:-শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে গত ৯ সেপ্টেম্বর রবিবার রাত ৮:৪৫ ঘটিকার সময় শ্রীমঙ্গল থানা পুলিশসহ স্থানীয় লোকজনের সহযোগিতায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ ১নং পুল সংলগ্ন এবি ব্যাংক এর সামনে ডা: শিউলী দেবের ব্যানেটি ব্যাগ ছিনতাই করে সিএনজি যোগে পালিয়ে যাওয়ার সময় শ্রীমঙ্গল থানা পুলিশসহ স্থানীয় লোকজনের সহযোগিতায় দুই জন ছিনতাইকারী সহ ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি (মৌলভীবাজার-থ ১২-০৫১৬) অাটক করা হয়।
ছিনতাইকারীরা হলো সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার তেরগাঁও গ্রামের কাছাই মিয়ার ছেলে সামসুল হক (২৩) এবং সিএনজি চালক মৌলভীবাজার জেলার পশ্চিম ধরকাপন গ্রামের অালমগীর মিয়ার ছেলে শাকিল মিয়া (২৪) অপর একজন পালিয়ে যায়। ছিনতাইকৃত ব্যানেটি ব্যাগ, মোবাইল ফোন, নগদ টাকা উদ্ধার করা হয়। অফিসার ইনচার্জ কে এ নজরুল জানান আসামীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে।

